1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাংবাদিক মিলু গ্রেপ্তার সৌদি আরবের মক্কা ও জেদ্দায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি হামের উপসর্গে মৃত্যু আরও ৮ জন আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু পাবনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ সময় দর্শন

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি জব্দ এবং তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।

আদালতের আদেশে জাহাঙ্গীর আলমের নামে থাকা নোয়াখালী জেলায় ৩৫ শতক জমি এবং ঢাকার মিরপুরে ১ হাজার ৩৮৫ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী কামরুন নাহারের নামে থাকা ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে ১ কোটি ৩ লাখ টাকা জমা রয়েছে বলে আবেদনে উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা।

জাহাঙ্গীরের বিরুদ্ধে আবেদনে বলা হয়, তিনি নিজের নামে ১৮ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি ও তার মালিকাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংকের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা জমা ও উত্তোলন করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন। তদন্ত চলাকালে এসব সম্পদ সরিয়ে ফেলার বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা থাকায় তা ক্রোক (জব্দ) করা প্রয়োজন।

কামরুন নাহারের বিষয়ে আবেদনে বলা হয়, তিনি একজন গৃহিণী হওয়া সত্ত্বেও স্বামী জাহাঙ্গীর আলমের সহায়তায় নিজের নামে ৬ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি দুটি ব্যাংকের ৪টি শাখার ৭টি হিসাবে সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে ৫ কোটি ৯৬ লাখ টাকা জমা ও উত্তোলন করেছেন। এ ঘটনায় দুদক মামলা দায়ের করেছে, যা তদন্তাধীন।

আবেদনে উল্লেখ করা হয়, তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কামরুন নাহারের নামে থাকা অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাবে বিদ্যমান অর্থের হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
২০ জানুয়ারি ২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host