1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল ঢাকা-১৮ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ চট্টগ্রাম বন্দরে চলছে ধর্মঘট—স্থবির কর্মক্ষেত্র ভাঙ্গুড়ায় পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় বিএনপিকে প্রত্যাখ্যান করে দেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবুর

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চান প্রধান উপদেষ্টা, ফটোকার্ড শেয়ার

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ২৫ সময় দর্শন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন জনগণের কাছে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডল থেকে শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করেন প্রধান উপদেষ্টা।

শেয়ার করা ফটোকার্ডে থাকে, ‘গণভোট ২০২৬- দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন ‘হ্যাঁ’তে সিল দিন।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে চলমান ফটোকার্ড শেয়ার অব্যাহত রয়েছে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত চলবে এ কার্যক্রম। ধারাবাহিক এই কার্যক্রমের লক্ষ্য গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।

এদিকে অন্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রচারণা চালাচ্ছেন। সরকারিভাবেও ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানো হচ্ছে।অন্যদিকে, রাজনৈতিক দলের নেতা এবং প্রার্থীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের প্রচারণা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host