1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় ও সংশয় তত কাটবে, আশা সিইসির

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ সময় দর্শন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তাঁর মতে, ভোটের তারিখ এগিয়ে এলে জনমনে থাকা ভয় ও সংশয় ধীরে ধীরে কেটে যাবে এবং নির্বাচন ঘিরে আস্থা বাড়বে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। ভোটের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলসহ দেশের সবাই নির্বাচন চায় এবং দেশের মঙ্গল কামনা করে। তাঁর ভাষায়, “ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।”

এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট চালু করা হয়েছে। এ বিষয়ে সিইসি জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটারদের পাশাপাশি নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, “৫৪ বছরে প্রথমবার প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হলো। পোস্টাল ব্যালটের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে।”

পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হবে বলেও আশা প্রকাশ করেন নাসির উদ্দিন। তিনি বলেন, “আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বে মডেল হয়ে থাকবে। কিছু ভুল-ত্রুটি থাকতে পারে, তবে প্রথমবার হিসেবে আমরা সন্তুষ্ট। সামনে আরও উন্নতি হবে।”

এই ব্যবস্থাপনা বাস্তবায়নে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলেও জানান সিইসি। তাঁর কথায়, “বিভিন্ন কারিগরি ও বৈশ্বিক চ্যালেঞ্জ ছিল। বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা সেগুলো মোকাবিলা করেছি।” তিনি আরও যোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হবে এবং এই কার্যক্রমও সেই ভোট উৎসবের অংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host