1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ভাঙ্গুড়া পৌর ওয়ার্ড বিএনপির

সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া(পাবনা):
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ সময় দর্শন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে কালীবাড়ি বাজার বালুর মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ’র সভাপতিত্বে বক্তব্য দেন, ভাঙ্গুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আয়নুল হক, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাহার বাবদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু।

দোয়া মাহফিলে ভাঙ্গুড়া পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ সময় স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর অবদান অনস্বীকার্য। আজকের এই দোয়া মাহফিলে বিপুল মানুষের উপস্থিতি তাঁর প্রতি মানুষের ভালোবাসার প্রকাশ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করার জন্য সবার কাছে অনুরোধ জানান তিনি।

এসময় ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেন বাবলু, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অনিক আহমেদ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক শাহ শিকদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকুনুজ্জামান রাজিব, পৌর ছাত্রদল নেতা সামিউল ইসলাম তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করে দোয়া মাহফিল শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host