1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

ফরিদপুরে বিএনপি অফিসে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ সময় দর্শন
পাবনার ফরিদপুর বিএনপি অফিসে গুলি, ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে থানায় মামলা দায়ের হয়েছে। 
শুক্রবার (২১ নভেম্বর) রাতে  পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  জামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
এই মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে পুলিশ আসামিদের নাম প্রকাশ করেনি।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম আমার দেশকে জানান, বিএনপি অফিসে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এক বি এনপি নেতা থানায় মামলাদায়ের করেছেন। পুলিশ আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার রাতে  ফরিদপুর বিএনপি অফিসে গুলি, ককটেল বিস্ফোরণ ও ভাংচুর চালায় দুর্বৃত্তরা। পরদিন সকালে পুলিশ সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও গুলির খোসা উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host