1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

বেশি দামে সার বিক্রি,চাটমোহরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২০৮ সময় দর্শন

বেশি দামে সার বিক্রি করার অপরাধে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাজারে ও নিমাইচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই সার ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে,বেশি দামে সার বিক্রি করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর লক্ষি নারায়ন এন্টারপ্রাইজ মালিক শিবেন্দ্রনাথ দত্তকে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে নিমাইচড়া বাজারে এলাকায় অবস্থিত আজম এন্ট্রারপ্রাইজের মালিক আজম আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, বেশি দামে সার বিক্রি করার অপরাধে এই দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকার নির্ধারিত দাম ছাড়া কোন ব্যবসায়ীকে বেশি দামে সার বিক্রি করতে দেওয়া হবে না।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host