1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ সময় দর্শন

মা ইলিশ সংরক্ষণ ও প্রধান প্রজনন মৌসুমে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “দেশের সবচেয়ে জনপ্রিয় মাছ ইলিশের টেকসই উৎপাদন বজায় রাখতে এ সময় মা ইলিশকে রক্ষা করতে হবে। এজন্য সরকার বিশেষ এই নিষেধাজ্ঞা কার্যকর করছে।”

উপদেষ্টা আরও জানান, নিষেধাজ্ঞার সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকার বিশেষ সহায়তা দেবে। দেশের ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার ১৪০টি জেলে পরিবারকে প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে উপদেষ্টা বলেন, ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ইতোমধ্যে ৮১ দশমিক ৪৩৮ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন ইলিশের প্রজনন সুরক্ষিত হবে, অন্যদিকে জেলেদের জন্য বিকল্প সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান মৎস্য উপদেষ্টা।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host