1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

মন্ডতোষ বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও সম্পাদক নায়েব আলী

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৪৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় মন্ডতোষ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুর রশিদ-সভাপতি, নায়েব আলী- সাধারণ সম্পাদক ও নজরুল ইসলাম স্বপন-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৯ আগষ্ট) বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত বোয়ালমারী স্কুল মাঠে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুর রশিদ ২৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আকরাম আলী মাষ্টার পেয়েছেন ১৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে নায়েব আলী মাষ্টার ২২৪ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিন্নাত আলী ১০৫ ভোট পেয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম স্বপন ২০০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী র‌ওশন আলম পেয়েছেন ১৩৯ ভোট।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে (কাউন্সিলর) ৪৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের নেতা নির্বাচিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host