1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

আতাইকুলার চতরা বিলে অস্ত্রের কারখানার সন্ধান, দুজন আটক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৮৬ সময় দর্শন

পাবনা জেলার আতাইকুলা থানাধীন লক্ষ্মীপুর ইউনিয়নের চতরা বিলের গভীরে গোপন আস্তানায় ময়েজ বাহিনীর অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ।  

সোমবার (১৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে।

আটক দুজন হলেন পাবনা সদরের নিয়ামতপুর ইউনিয়নের মনিরুল ইসলাম (৩০) ও মালিগাছা খুদাইপুর গ্রামের রেজাউল (৪০)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকার ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ সোমবার রাতে সেখানে বিশেষ অভিযান চালায়। এসময় বিলের মধ্যে লুকানো আস্তানায় অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গান পাউডারের মতো উপকরণসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম এবং একটি ওয়ান সুটার গান, একটি রিভলবার ও তিন রউন্ড তাজা গুলি পাওয়া গেছে। আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল্লাহ জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে আস্তানা হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। এর পেছনে আর কেউ জড়িত কিনা না, তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

পুলিশ জানিয়েছে, অভিযান এখনও চলছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে। পুরো চতরা বিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host