1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে ন্যায্যতার ভিত্তিতে: গোলাম পরওয়ার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৬২ সময় দর্শন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চলা জাতীয় সেমিনারে যোগ দিয়ে বললেন, “প্রতিবেশী ভারতের সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি হতে হবে। কোনো অন্যায্য হস্তক্ষেপ মানা হবে না। নতজানু পররাষ্ট্র নীতি চলবে না। সীমান্ত হত্যা, বৈষম্যপূর্ণ পানিবণ্টন নীতি এবং দেশের স্বার্থের জন্য ক্ষতিকর ট্রানজিট, করিডোর সুবিধা প্রদান করা হবে না।”

মিয়া গোলাম পরওয়ার আরও যোগ করে বলেন, “জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনো গ্রেপ্তার হয়নি। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাঁপটি মেরে আছে; যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে।”

জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না।

জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে-উল্লেখ করেন জামায়াতের এ নেতা।

উল্লেখ্য, ‘জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে জামায়াত এই সেমিনারের আয়োজন করে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host