1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

জুলাইযোদ্ধাদের ঐক্যে ফাটল ধরায় মাথা উঁচু করতে শুরু করেছে ফ্যাসিবাদ

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৫ সময় দর্শন

জুলাইযোদ্ধাদের মধ্যে ঐক্যে ফাটল ধরার কারণে ফ্যাসিবাদ আবার মাথা উঁচু করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর বাড্ডার সাতারকুলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে “জুলাই স্মৃতিচারণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রতিবাদ, প্রত্যয় ও পুনর্জাগরণের গল্প শুনি একসাথে’ এই স্লোগানে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল প্রতিবাদী সংগীত, আলোচনাসভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনা।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে হাসিনার ফ্যাসিজম ভারত দ্বারা নিয়ন্ত্রিত ও ভারত সমর্থিত ছিল। তারা আবার এদেশে আরেকটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট নিয়ে আসার চেষ্টা করবে। যে গভর্নমেন্ট ইন্ডিয়ার পারপাস সার্ভ করবে। এদের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। জুলাই বিপ্লবীদের মধ্যে অনৈক্য সৃষ্টি হলে এটা করতে পারবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে না দেয়া এবং দেশের স্বাধীনতাকে দিল্লির কাছে বিসর্জন না দেয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো যদি একমত থাকে, তাহলে বাংলাদেশে আর কোনদিন ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হবে না।

সম্পাদক মাহমুদুর রহমান বলেন, যাদের কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, তাদের অন্যতম হলেন-সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপকর্মের ইতিহাস বলতে গেলে ঘণ্টাখানেক লাগবে। তবে একে একে নিশ্চয় সব অপকর্মের তথ্য বেরিয়ে আসবে। আমার দেশে আগেও আমরা লিখেছি তার অপকর্ম সম্পর্কে। আগামীকাল থেকে আরও নানা রকম খবর দেখতে পাবেন। দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ড. ফয়জুল হক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রফেসর ড.গোলাম রব্বানি, ফেউ দ্যা পিপলের সম্পাদক সাইফুল সাগর, এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ প্রমুখ।

সুত্রঃ আমার দেশ

(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host