1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী

ভাঙ্গুড়ায় ৪০ মেধাবী পেল শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩০৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় ২০২২-২৩ সালে পাস করা ৪০ জন মেধাবীকে উপজেলার “শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার” প্রদান করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়েজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল আলম বাবলু ও উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক।

এ সময় ইউএনও মোছা. নাজমুন নাহার বলেন, “শুধু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হতে পারে না। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে এই শিক্ষা অর্জনে কোনো সফলতা নেই। আজকের এই পুরস্কার তোমাদেরকে আরো ভালো ফলাফল করতে অনুপ্রেরণা যোগাবে।”

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host