1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

শিল্পপতি সুলতান আহমেদ-এর ইন্তেকাল; ঢাকাস্থ পাবনা জার্নালিস্ট ফোরামের শোক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩২৭ সময় দর্শন

দেশের বিশিষ্ট শিল্পপতি, ক্রিস্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সমাজসেবক পাবনার কৃতি সন্তান সুলতান আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ ২১ জুলাই ২০২৫, আনুমানিক দুপুর ২টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।

জানা গেছে, আজ ২১ জুলাই সোমবার বাদ আসর ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় তাঁর মরদেহ পাবনায় নেওয়া হবে। পরদিন, ২২ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় পাবনা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে ঢাকাস্থ পাবনা জার্নালিস্ট ফোরাম (পিজেএফ) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

এক শোকবার্তায় পিজেএফ সভাপতি খায়রুজ্জামান কামাল ও সাধারণ সম্পাদক গোলাম মওলা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা বলেন, “সুলতান আহমেদ শুধু একজন সফল উদ্যোক্তা নন, তিনি ছিলেন মানবিক গুণে গুণান্বিত একজন উদার মনের মানুষ। তাঁর মৃত্যু দেশের শিল্প খাত, সমাজ ও পাবনার জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর শূন্যতা দীর্ঘকাল অনুভব করবো। আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দেন।”

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host