1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সাঁথিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে-২০২৫ এর উদ্বোধন

জালাল উদ্দিন; সাঁথিয়া :
  • আপডেটের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৫৮৭ সময় দর্শন

 

পাবনার সাঁথিয়ায়‘ক্রীড়া ঐক্য প্রগতি’এই শ্লোগানকে সামনে রেখে  ‘সাঁথিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে’-২০২৫এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ( ১২এপ্রিল ) সাঁথিয়া খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন হয়।

সাঁথিয়া খেলোয়ার কল্যান সমিতির সভাপতি মোত্তালিব হোসেন বিশ্বাস এর সভাপতিত্বে এবং সাঁথিয়া খেলোয়ার কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও  বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সাদিয়া সুলতানা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে,সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ,পৌর জামায়াতের আমীর হাফেজ মাওঃ আব্দুল গফুর,সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন,বিএনপি নেতা-আশরাফ আলী,এ্যাডভোকেট মনোয়ার জাহিদ,আফছার আলী,শাহীনুর রহমান স্বাধীন,আব্দুল করিম,মোতালেব হোসেন,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,সাবেক সাধারণ সম্পাদক এম এ হাই প্রমুখ।

খেলাটির ধারা বর্ণনা করেন সহকারী অধ্যাপক কামাল পাশা।খেলার প্রথম দিনে পিপুলিয়া ক্রিকেট একাদশ এবং পোরাট সেভেন স্টার ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। ২০ ওভারের খেলায় পিপুলিয়া ক্রিকেট একাদশ পাঁচ উইকেটে জয়লাভ করে।

উল্লেখ্য,আগামি ২০ এপ্রিল প্রথম ও দ্বিতীয় রাউন্ড এবং ২২ ও ২৩ এপ্রিল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host