1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

নাটোরে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪৫ সময় দর্শন

নাটোরে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন সাপেক্ষে উত্তরা গণভবনের সীমানা প্রাচীর সংস্কার, হ্রদের ওয়াকওয়ে নির্মাণ, হ্রদের চারপাশ জুড়ে ২৬টি ঘাট সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে স্থাপত্য ভবন বা মূল ফটকের সংস্কার বা উন্নয়ন কাজ করার ক্ষেত্রে প্রয়োজনে প্রত্নতত্ত্ব বিভাগের পরামর্শ গ্রহণ করা হবে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে একটি মাষ্টার প্লান প্রণয়নের কাজ চলছে বলেও সভায় জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক, জেলা আনসার কমান্ডান্ট বাসুদেব ঘোষ এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host