1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৩৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় বাবার বাড়ি যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মজিরন খাতুন (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ বুধবার (১২ মার্চ) সকাল আটটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার দিয়ারপাড়া রেলগেট সংলগ্ন তেতুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মজিরন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার চিথুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলী বিশ্বাসের স্ত্রী। তার দুইটি সন্তান রয়েছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মজিরনের বাবার বাড়ি জেলার চাটমোহর উপজেলার বারকোনা গ্রামে। বুধবার সকালে মজিরন খাতুন বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে একাই বের হন। তিনি ফরিদপুর থেকে অটোভ্যান গাড়িতে চড়ে ভাঙ্গুড়ার দিয়ারপাড়া রেলগেটে গিয়ে নামেন। সেখান থেকে রেললাইন দিয়ে হেঁটে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।পথে তেতুলতলা এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host