1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

৩২ টি ইট ভাটার নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৯ সময় দর্শন

সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলায় মোট  ইটভাটা রয়েছে ৫৯ টি তার মধ্যে  ২৭ টি রয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।  বাকি ৩২ টি  ইটভাটা ছাড়পত্র ছাড়াই চলছে।ফসলি কৃষি জমি নষ্ট করে এসব ইটভাটা তৈরি করা হয়েছে, ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র।  নষ্ট হচ্ছে ফসল গাছের ফল।অনুমোদনহীন এসব ইটভাটায় ৩ ফসলি কৃষি  জমির মাটি দিয়ে বানানো হচ্ছে ইট ।

মেসার্স  সান ব্রিকস নামের একটি ইটভাটায় গত  ১২/১/২০২৫ ইং  তারিখে ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন, এতে ৪০ হজার টাকা জরিমানা করা হলেও বাকি অবৈধ ইটভাটা গুলো ম্যানেজ করে চলছে।

ইট পোড়ানো নিয়ন্ত্রন আইন ২০১৯ থেকে জানা গেছে, একটি ইটভাটা  তৈরির আগে সরকারের বিভিন্ন দপ্তর থেকে ছাড়পত্র নিতে হয়। কয়েকজন ইটভাটা  মালিকদের সাথে কথা বলে জানাযায়, জেলা ও উপজেলা প্রশাসন ম্যানেজ করে চালানো হচ্ছে এসব  ইটভাটা।

পরিবেশ অধিদপ্তরের তথ্য সূত্রে জানাজায়, একটি ইটভাটা স্থাপনের সরকারি আইন  অনুযায়ী এক কিলোমিটারের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকা যাবেনা,  ৫০ টি পরিবার থাকা যাবেনা। এসব আইন না মেনেই ৩ ফসলি কৃষি জমিতে  গড়ে তোলা হয়েছে  অনুমোদনহীন অবৈধ ইটভাটা।

অবৈধ  ইটভাটার বিষয়ে জানতে চাইলে, রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক , ওমর ফারুক জুবায়ের এ বিষয়ে কোনো কথা বলেতে চাননি। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, তুহিন আলম জানান, রায়গঞ্জ উপজেলায় ৩২ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট বিভাগের সদর দপ্তরের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালানো হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host