1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

২৪ ঘন্টার মধ্যে অবৈধ সূঁতিজাল উচ্ছেদের নির্দেশ প্রতিমন্ত্রী পলকের

নাটোর প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৯ সময় দর্শন

সিংড়ার বণ্যায় সবচেয়ে আলোচিত বিষয় অবৈধ সুঁতিজাল উচ্ছেদে জেলা এবং উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। আগামী ২৪ঘন্টার মধ্যে কৃত্রিম পানি প্রবাহ বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অবৈধ সুঁতি জাল উচ্ছেদ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া শুক্রবার থেকে জেলা ও উপজেলা প্রশাসন, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।

 

প্রতিমন্ত্রী জানান, বন্যা কবলিত এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া সহ অস্থায়ীভাবে বাঁধ নির্মাণে কাজ করছে দলের নেতা-কর্মীরা। এছাড়া পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের তিনবেলা থাকা-খাওয়া নিশ্চিত করার পাশাপাশি বন্যাকবলিত এলাকার মানুষদের মাঝে প্রয়োজনীয় মানবিক সহায়তা বিতরণ করা হবে। বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে থাকার জন্য সমাজের বিত্তবান মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী পলক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host