1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা HSC-তে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস HSC ২০২৬: সারা দেশে ফেল করেছে প্রায় ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী! এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমান কেমিক্যাল জব্দ : দু`জনকে কারাদন্ড হাদল মানবসেবা ফাউন্ডেশন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

পশ্চিমবঙ্গে অস্ত্র-বিস্ফোরকসহ চার বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৭ সময় দর্শন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শান্তিনিকেতন থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল বিস্ফোরক চার বাংলাদেশি এবং স্থানীয় দুই নাগরিককে গ্রেপ্তার করেছে বীরভূম জেলা পুলিশ। বড় কোনো নেতাকে হত্যার উদ্দেশ্যে ওই চার বাংলাদেশিকে ভাড়া করা হয়েছিল বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

গ্রেপ্তার স্থানীয় দুই বাসিন্দার বিরুদ্ধে দুষ্কৃতকারীদের আত্মগোপনে সাহায্য এবং হত্যা পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেপ্তার ছয় জনকেই।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বীরভূমের এক নেতাকে খুনের পরিকল্পনা ছিল গ্রেপ্তারকৃতদের। স্থানীয় কয়েকজনের সাহায্য বাংলাদেশি চার দুষ্কৃতকারী কয়েক দিন আগেই পশ্চিমবঙ্গে আসে। পরে বীরভূমের শান্তিনিকেতনে গা ঢাকা দিয়েছিল। তাদের বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে।

গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে জেলা পুলিশ। অবশেষে শান্তিনিকেতনের একটি বাড়ি থেকে চারজন গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলেছে চার বাংলাদেশি কাদের মদতে পশ্চিমবঙ্গে ঢুকলো এবং কীভাবেই তারা এত অস্ত্র আর বিস্ফোরক পেলো। তাদের সঙ্গে কোনও জঙ্গিগোষ্ঠীর সম্পর্ক রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে পুলিশের তরফে এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

সূত্র : আনন্দবাজার।

পশ্চিমবঙ্গে অস্ত্র-বিস্ফোরকসহ চার বাংলাদেশি গ্রেপ্তার

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
২৯ সেপ্টেম্বর ২০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host