1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৫ সময় দর্শন

 

পাবনার ভাঙ্গুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ ডিসেম্বর) সকালে অষ্টমনিষা সমাজকল্যাণ পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল লতিফ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও জেলা জামাতের তরবিয়ত সেক্রেটারি অধ্যাপক আলী আছগার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবুল হাসেম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।

সন্ধ্যায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কন্ঠ শিল্পী ওবায়দুল্লাহ তারেক।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আব্দুস সাদিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host