1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

দেশের সর্মনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রিতে কাঁপছে চুয়াডাঙ্গা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ সময় দর্শন

টানা শৈত্যপ্রবাহের কাছে কাবু হচ্ছে চুয়াডাঙ্গার জনপদ। তিনদিন ধরে তাপমাত্রার পারদ বিরাজ করছে এক অংকের ঘরে। রোববার (১৫ ডিসেম্বর) এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে, গতকাল তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মূলত সন্ধ্যারাত থেকে সকাল অবধি থাকছে শীতের দাপট। দিনের কিছু সময় দেখা মিলছে সূর্যের। তবে উত্তাপ পাওয়া যাচ্ছে না। সেই সাথে বইছে হিমেল বাতাস।

সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেড়িয়েছে শ্রমিজীবী ও দিনমজুররা। কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাজ না পেয়ে ফিরে গেছেন। আবার অনেকে কাজ পেয়েও শীতের তীব্রতার কারণে হার মানতে হচ্ছে।

এছাড়া ইজিবাইক চালক, ভ্যানচালক ও রিকশা চালকরা যাত্রীদের অপেক্ষায় দীর্ঘসময় অপেক্ষা করেছেন। তারাও পাননি কাঙ্ক্ষিত যাত্রী। শীতের দাপটে নিম্ন আয়ের মানুষের জীবিকার ওপর প্রভাব পড়েছে। এছাড়া ছিন্নমূল ও ভাসমান মানুষেরা খোলা আকাশের নিচে রাত পার করছে। তাদের কষ্ট সবথেবে বেশি। শীতবস্ত্রের অপেক্ষায় তাকিয়ে আছেন তারা। তবুও মেলেনি একটি কম্বলও।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। তবে আগামী দু-একদিন পর তাপমাত্রার কিছুটা উন্নতি হতে পারে। এরপর আবারও হ্রাস পাবে তাপমাত্রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host