1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

তালগাছের মাথায় বসে কেটে ফেললেন সেই গাছ, তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭২ সময় দর্শন

কালিদাসের যুগ হলে কী হত বলা মুশকিল, তবে এ যুগে প্রায় একই ঘটনায় সোশ্যাল মিডিয়া তোলপাড়। গাছের ডালে বসে সেই ডালই কাটলেন আমেরিকার এক ব্যক্তি। যদিও তিনি ডালের গোড়া কাটার মতো নির্বুদ্ধিতা করেননি। বরং যা করেছেন তা দেখে অবাক হয়েছেন নেটাগরিকার। ভিডিয়োটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

সম্প্রতি ভিডিয়োটি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন প্রাক্তন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ৬৭ লক্ষেরও বেশি বার। ভিডিয়োটি আপলোড করে তিনি লিখেছেন, ‘‘কাউকে তালগাছ কাটতে দেখেছেন?’’

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একট দীর্ঘকায় তাল গাছের মাথায় বসে আছেন এক ব্যক্তি। তার পর চেনস (গাছ কাটার যন্ত্র) দিয়ে কাটতে লাগলেন সেটি। তবে কেটেছেন ডালের সামনের অংশ। এ ভাবে কাটতে কাটতে তালগাছটির সামনের অংশ বাদ দিয়ে দিলেন। নিজে গাছের আগার অংশ ধরে বসে থাকলেন। তখনই গাছটি এদিক থেকে ওদিক দুলত লাগল। দেখুন সেই ভিডিয়ো—

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host