1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চাটমোহরে শহীদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ সময় দর্শন

পাবনার চাটমোহরে লাল সবুজ ক্রীড়া সংঘের আয়োজনে শহীদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে স্থানীয় জেএমআর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট হয়। খেলায় ট্রাইবেকারে ভাঙ্গুড়ার ভাই ভাই খেলাঘরকে (৩-২) গোলে হারিয়ে চাটমোহর নগর সংঘ চ্যাম্পিয়ন হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন রামচন্দ্রপুর লাল সবুজ ক্রীড়া সংঘের সভাপতি শহিদুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল করিম আরোজ,উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট আশরাফুজ্জান হালিম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কেএম সাইদুল ইসলাম কাফি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host