1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

চাটমোহরে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২২৭ সময় দর্শন

পাবনার চাটমোহরে উপজেলার পার্শ্বডাঙ্গার কাটা জোলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ সোঁতি বাঁধ উচ্ছেদ করেছে। গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশান (ভূমি) মেহেদী হাসান শাকিল। এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল মতিন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। এলাকায় পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে সোঁতি বাঁধ দেওয়া হয়েছিল। খবর পেয়ে প্রশাসন বাঁধটি অপসারণ করে এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে,প্রতিবছরের মতো এবারও বেশকিছু অসাধু মাছ শিকারী উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত কাটা জোলায় অবৈধভাবে সোঁতি বাঁধ দিয়ে মাছ শিকার করছিল। পানির প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জমি চাষাবাদ ব্যাহত হচ্ছিল কৃষকদের। স্থানীয়রা অভিযোগ করলে ভ্রাম্যমান আদালত পরিচালন করে সোঁতি বাঁধ অপসারণ করে প্রশাসন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন অসাধু মৎস্য শিকারীরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল বলেন,পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করে অসাধু উপায়ে মাছ শিকারের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সোঁতি বাঁধ উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল মতিন বলেন,অবৈধ সোঁতি বাঁধ,চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে উপজেলার চিকনাই নদীতে একাধিক অবৈধ সোঁতি বাঁধ স্তাপন করে অসাধু ব্যক্তিরা মাছ শিকাল করছে। একটি সোঁতি বাঁধ পরিচালনাকারী বাচ্চুকে মাঝেমধ্যে দেখা যায় উপজেলা মৎস্য দপ্তরে। এই বাঁধটি অপসারণের দাবি জানিয়েও এলাকাবাসী কোন ফল পাচ্ছেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host