1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ সময় দর্শন

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।সোমবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় এলাকার পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ জানান ।রূপপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে নিহত মানিক হোসেন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ বলছে, ২০২৩ সালের ১৭ জুন ঈশ্বরদীতে পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী তাফসির আহমেদ মনা খুন হন। সেই মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ কর্মী মানিক ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেলেই ছিলেন। সম্প্রতি জামিনে বের হয়েই খুন হলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক জেল খেটে গত তিন-চারদিন আগে জামিনে বাড়িতে এসেছিলেন। সকালে মানিক বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আসা ৮-১০ জন তাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি করে। এসময় মানিক মাটিতে লুটিয়ে পড়লে তাকে রামদা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। তখন স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।

ওসি শহিদুল বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে মানিককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।”নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host