1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ফরিদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা ও শোভাযাত্রা

মো. মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ সময় দর্শন

ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনার ফরিদপুরে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর মুক্তমঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র আহবায়ক আবু তাহের। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক ভিপি আব্দুল হাকিম খান।

উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল হক সাবেরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা শারমিন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শামস উদ্দিন আহমদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবু সাঈদ, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহবায়ক প্রভাষক ফারুক হোসেন ও যুগ্ম আহবায়ক প্রভাষক রঞ্জু বিশ্বাস।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ওলামা দলের সভাপতি হেদায়েতুল্লাহ রানা,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,পৌর যুবদলের আহবায়ক আলফাজ আহমেদ আলমাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সুজন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন নাঈম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব লিটন সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপি নেতা আব্দুল হাকিম খানের নেতৃত্বে একটি শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজার,হাজার মানুষ অংশগ্রহণ করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host