1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

পাবনা প্রেসক্লাবে স্মরণ সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক, পাবনা :
  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২২৫ সময় দর্শন

পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ডাকসুর সাবেক জিএস শফি আহমেদ, কবি ও সাহিত্যিক স. ম. সাজেদুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান পাবনার সাংবাদিকদের মনিকোঠায় চিরদিন বেঁচে থাকবেন।

স্ব স্ব ক্ষেত্রে তাদের নীতি আদর্শ ও সততা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। প্রয়াত সদস্য ডাকসুর সাবেক জিএস শফি আহমেদ, কবি ও সাহিত্যিক স. ম. সাজেদুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান তাদের কাজের মাধ্যমে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। যততিন কাগজ কলম আছে, রাজনীতি আছে ততদিন তারা মানুষের মধ্যে বেঁচে থাকবেন। তাদের মত গুনি মানুষ নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে অনুপ্রেরণা যোগাবে।

শনিবার রাতে পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ডাকসুর সাবেক জিএস শফি আহমেদ, কবি ও সাহিত্যিক স. ম. সাজেদুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের পরিচালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ। সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, পাবনা প্রেসক্লাব সদস্য মনিরুজ্জামান শিপন ও মিজান তানজিল। পরে তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host