1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২

পঞ্চগড়ের চাষীরা শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৩২ সময় দর্শন

জেলায় এবার শুরু হয়েছে আগাম শীতকালীন সবজির চাষ। সবজি চাষীরা শীতকালীন শাক সবজির পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন মাঠে। ভালো দাম পাবার আশায় কৃষকেরা শীতকালীন সবজি লাউ,ফুলকপি, মুলা, পাতাকপি,শিম, ধুনিয়াপাতা, বেগুন, সবুজ শাক চাষে ব্যস্ত সময় পার করছেন। অনেক কৃষক আগাম সবজি চাষ করায় ইতিমধ্যে বেগুন,মুলা, ধুনিয়াপাতা,শিম স্বল্প পরিমানে বাজারজাত  করতে শুরু করেছেন। ভালো দামও পাচ্ছেন।

জেলার সবুজপাড়া গ্রামের কৃষক  জাকির জানান, তিনি এক বিঘা জমিতে বেগুন ও এক বিঘা জমিতে আগাম মুলা চাষ করেছেন। বিক্রি শুরু করেছেন গত সপ্তাহ থেকে। প্রতি মণ বেগুন পাইকারি বিক্রি করছেন ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা দরে। মুলা প্রতি মণ পাইকারী বিক্রি করছেন  ১৪শ টাকা দরে।  কৃষক জাকির এর মধ্যে  ৬০ হাজার টাকার বেগুন ও ৪০ হাজার টাকার মুলা বিক্রি করেছেন।

কৃষক জাকির আরও প্রায়  ৪০ হাজার টাকার বেগুন ও ৩০ হাজার টাকার মুলা বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন। সবজির দাম বেশি পাওযায় কৃষক খুশি। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এ জেলায় ২ হাজার ৮শ হেক্টর জমিতে শীতকালীন শকিসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন  বাসসকে জানান, কৃষি বিভাগ কীটনাশক ছাড়াই আলোর ফাঁদ পেতে বেগুন,শিম ,লাউ চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করা হচ্ছে। এ পদ্ধতি এখন অনেকাংশে কৃষকদের কাছে জনপ্রিয় হচ্ছে।

খাদ্যের গুনগত মান রক্ষায় এবং স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে আলোর ফাঁদ পেতে কৃষকদের বিভিন্ন ফসল উৎপাদনে উৎসাহ প্রদান করা হচ্ছে। এ পদ্ধতিতে এবার ৫শ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষ জেলায় কৃষকদের মধ্যে করানো হয়েছে, মর্মে উপ-পরিচালক জানান।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host