1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

৭ নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহালের দাবি বিএনপি’র

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৯১ সময় দর্শন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭ নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছে।বিএনপি’র  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বলেন, ‘৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করার পাশপাশি ওইদিনের সরকারি ছুটি পুনর্বহাল করতে হবে।’

তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা এবং জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, মুক্ত অর্থনীতি ও  মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই দিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। তাই এ দিনটিকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে।তিনি সংবাদ সম্মেলন থেকে দ্রুততম সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্দিষ্ট সময় ঘোষণা করার ব্যাপারেও  অন্তর্বর্তী সরকারের কাছে  দাবি জানান।এর আগে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

দলের পক্ষে থেকে জানানো হয়, যৌথ সভায় সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নেতা, ঢাকা বিভাগের সব মহানগর ও জেলার সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং  ঢাকায় অবস্থানকারী কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host