1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৬৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা গণঅধিকার পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাবেক ছাত্র নেতা মো. জাহিদুর রহমান খান দুলালকে সভাপতি, হোসাইন মাহমুদকে সাধারণ সম্পাদক ও মো. আতিককে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

গত ২৩ অক্টোবর পাবনা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নবগঠিত উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল।

কমিটিতে সিনিয়র সহসভাপতি মনোনীত হয়েছেন মাসুদ রানা, সহসভাপতি- রুহুল আমিন, আনসার আলী, আব্দুল কুদ্দুস প্রামানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-আবু কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক- জিয়াউর রহমান, আলহাজ্ব আলী, শামীম হোসেন,সহসাংগঠনিক সম্পাদক-রেজাউল করিম এবং দপ্তর সম্পাদক- সাগর হোসেন।

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল বলেন, দলের নীতি ও আদর্শ সমুন্নত রেখে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host