1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

সুজানগরে পদ্মা নদী থেকে অবাধে ইলিশ শিকার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২০৭ সময় দর্শন

ইলিশের চলতি প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে অবাধে ইলিশ শিকার করা হচ্ছে।

ইলিশ শিকার বন্ধে মাঝে মধ্যে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেরা মৎস্য বিভাগ পদ্মা নদীতে অভিযান চালালেও তাতে কোন কাজ হচ্ছেনা।

প্রতিদিন শত শত মৎস্যজীবী পদ্মার নদীর চরভবানীপুর, চরসুজানগর, নিশ্চিন্তপুর, সাতবাড়ীয়া, শ্যামনগর, ভাটপাড়া, গুপিনপুর, মাছপাড়া, মালিফা, মালফিয়া, মহব্বতপুর, কামারহাট, গোয়ারিয়া, নাজিরগঞ্জ এবং হাসামপুরসহ অর্ধশত পয়েন্ট থেকে শত শত মণ ইলিশ শিকার করছে।

পদ্মাপাড়ের নারুহাটি গ্রামের খলিলুর রহমান বলেন, প্রতিদিন ৪/৫‘শ মৎস্যজীবী দিনে এবং রাতে পদ্মার নদীর ওই সকল পয়েন্ট থেকে শত শত মণ মা ইলিশ ও জাটকা শিকার করছে।

অবৈধভাবে শিকার করা এসব ইলিশ তারা প্রকাশ্যে স্থানীয় হাট-বাজারের পাশাপাশি গ্রাম-গঞ্জে ফেরি করে বিক্রি করছে। প্রতি কেজি ইলিশ আকার ভেদে ৫‘শ থেকে ১৩‘শ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন চলতি প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে স্থানীয় মৎস্যজীবীদের সাথে অনেক সভা-সমাবেশ করা হয়েছে। তাছাড়া প্রতিদিনই পদ্মা নদীতে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় মৎস্যজীবীদের জেল-জরিমানা করা হচ্ছে। কিন্তু তারপরও অসাধু মৎস্যজীবীরা সুযোগ বুঝে নদী থেকে ইলিশ মাছ শিকার করছে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host