1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী জুলাই জাদুঘর দলীয় ইতিহাসের জায়গা নয়, পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরার আহ্বান নাহিদের ভাঙ্গুড়ায় এমপি আলী আছগারের সঙ্গে যুব বিভাগের মতবিনিময় চাটমোহরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল হাসিনার কোনো বক্তব্যই ভারত সরকার সমর্থন করে না : জয়সওয়াল আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী ভাঙ্গুড়া উপজেলা ও পৌর নির্বাচনে জামাতের আগাম প্রার্থী ঘোষনা করলেন এমপি আছগার 

প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা নিন: রিজভী

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ সময় দর্শন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অন্তর্বতীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।

রোববার (২০ অক্টোবর) বিকেলে পাবনা বেড়া উপজেলার কৈকুলার জয়নগর ঈদগাহ মাঠে সাবেক সংসদ সদস্য মরহুম মির্জা আব্দুল আউয়ালের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি ভারতে অবস্থান করছেন। তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো, তবে আপনি কি সত্যিই স্বামীর ঘরে বেড়াতে গেছেন? আপনি কি তালাক দিতে পারছেন না?”

স্মরণ সভায় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সভাপতিত্ব করেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক বাবু এবং অন্যান্য জেলা ও উপজেলা বিএনপি নেতারা।

সভা শেষে মরহুম মির্জা আব্দুল আউয়ালের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host