1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিমা ভাঙচুরের ঘটনায় পাবনায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ সময় দর্শন

পাবনার সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোডিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪ ) সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. লোকমান প্রামানিকের ছেলে। বাচ্চু এলাকায় যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত। তার ছোট ভাই সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন।

সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোডিং থেকে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর তিন দিন আগে পৌরসভার নীশিপাড়া দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর পাবনার পুলিশ সুপার এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন এবং এলাকায় নিরাপত্তা জোরদার করেন।

 

সূত্র : কালবেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host