1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

ভাঙ্গুড়ায় ২শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ২শ’ পিস ইয়াবাসহ শাহিন আলম (২০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব’র একটি আভিযানিক দল। আটক হওয়া ব্যক্তি উপজেলার দিয়ারপাড়া গ্রামের ডাবলু মিয়ার ছেলে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর  মো.এহতেশামুল হক খান।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২,সিপিসি-২, পাবনার একটি আভিযানিক দল পৌরশহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে মাদক কারবারি শাহিন আলমকে আটক করে। এসময় তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ও নগদ ১৬ হাজার  ৮শ’ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ভাঙ্গুড়া থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম বলেন, আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host