1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

জামায়াতকে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে : আবদুল হালিম

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ‘জামায়াতের সদস্যদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে।রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনরহাট জেলা কর্তৃক আয়োজিত স্থানীয় হাসান আল বান্না মিলনায়তনে সদস্যদের (রুকন) সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমির অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো: আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই দারসুল হাদীস পেশ করেন লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুসহ জেলা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ।

মাওলানা আবদুল হালিম আরো বলেন, ‘দায়িত্ব কোনো পদ নয় বরং জবাবদিহিতার নাম হলো দায়িত্ব। রুকনদেরকে জ্ঞান ও আমলে অন্যদের কাছে আদর্শ হিসেবে উপস্থাপিত হতে হবে। কোরআনের মাধ্যমে আন্দোলনকে বুঝার চেষ্টা করতে হবে। কথা ও কাজের মধ্যে কোনো বৈপরীত্য রাখা যাবে না। কথা হতে হবে পরিশীলিত। ব্যক্তিগত সাহচর্যের মাধ্যমে কর্মী বৃদ্ধিসহ জনশক্তির মান উন্নয়নে নিবিড় তত্ত্বাবধান অব্যাহত রাখতে হবে।

নয়া দিগন্ত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host