1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা ২১টি নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ অ্যাভিয়েশন গ্রুপের পথে ইউএস-বাংলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ স্থানীয় নির্বাচনে জিততেই ইসিতে দলীয় লোক নিয়োগের অভিযোগ জামায়াতের ‘নির্বাচনে সুষ্ঠু ভোট বিএনপির দ্বারাই সম্ভব’- ভাঙ্গুড়ায় দলের কাউন্সিলে মাসুদ খন্দকার সহকারী জজ হিসেবে নিয়োগ চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার ছাড়াল

ভাঙ্গুড়ায় সিরাতুন নবী (সা.) উপলক্ষে জামায়াতের শোভাযাত্রা ও আলোচনাসভা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মসজিদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জামাত-শিবিরের  শত শত নেতাকর্মী  ও সমর্থকরা অংশ গ্রহণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর(তরবিয়ত) সেক্রেটারী অধ্যাপক মাওলানা আলী আজগর। পরে শরৎনগর বাজার এলাকায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা  জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন। উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও সূরা সদস্য আব্দুস সাদিকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন,জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারী অধ্যাপক মাওলানা আলী আজগর ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হালিম মাজহারুল ইসলাম নুর। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মজিবুর রহমান,কর্মপরিষদ ও সূরা সদস্য অধ্যাপক আজহার আলী, অধ্যাপক তৈয়ব আলী, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু,সেক্রেটারি আবদুল হাই ভূইয়া,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয়,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host