1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় দুগ্ধজাত ক্ষুদ্র শিল্পের সফল উদ্যোক্তা কলেজ ছাত্র অপু ঘোষ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১০২৫ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রাণি সম্পদের সফল এক উদ্যোক্তার নাম অপু ঘোষ। তিনি উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের পরিতোষ কুমার ঘোষের ছেলে। অপু পাবনা টেস্কটাইল ই্িঞ্জনিয়ারিং কলেজের শেষ বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার অভিপ্রায়ে তিনি প্রাণি সম্পদ অধিদপ্তরে প্রশিক্ষণ গ্রহন করেন। তারপর শুরু করেন দুগ্ধ পণ্যের ব্যবসা। এজন্য প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প থেকে তাকে বিনা মুল্যে একটি ক্রিম সেপারেটর মেশিন দেওয়া হয়। এভাবে তিনি তার বাড়িতে ক্ষুদ্র দুগ্ধ শিল্পের কাজ শুরু করেন।

অপু ঘোষ এখন প্রতিদিন ৬শ লিটার দুধ সংগ্রহ করেন এবং ঐ মেশিনের মাধ্যমে দুগ্ধজাত পণ্য-যেমন ঘি ও ছানা উৎপাদন করে বাজারজাত করছেন। ‘ ঞযব ঘোষ ঘি’ নামে অনলাইনে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। অনলাইন মার্কেটে তার পন্য এখন খুবই জনপ্রিয় বলে জানাগেছে।


অপু বলেন,একমন দুধে আড়াই থেকে তিন কেজি ক্রিম ও ৮কেজি ছানা পাওয়া যায়। এই ক্রিম জাল করে ঘি পাওয়া যায় মাত্র দেড় কেজি। এক কেজি ঘি ১২০০টাকায় বিক্রি হয়। ছানা এবং ঘি বিক্রি করে মাসে ৪০/৫০ হাজার টাকা লাভ হয়। কিন্তু এনজিও’র ঋণ নিয়ে ব্যবসা করায় প্রায় ৩০ হাজার টাকা মাসিক কিস্তি দিতে হয়। এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ পেলে তার বৃহৎ শিল্প গড়ে তোলার ইচ্ছা রয়েছে বলে জানান।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.রুমানা আকতার রোমি বলেন,ভাঙ্গুড়া ভেটেরিনারি হাসপাতাল ও প্রাণি সম্পদ দপ্তরের পক্ষ থেকে অপু ঘোষ কে উদ্যোক্তার প্রশিক্ষণ,ক্রিম সেপারেটর মেশিন ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। ফলে দুগ্ধজাত পণ্য প্রস্ততে ক্ষুদ্র থেকে বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণের পথে তিনি এগিয়ে গেছেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host