1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ সময় দর্শন

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় মহিলা আওয়ামী লীগ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার সকাল ১১ টায় পৌর শহরের রেল চত্বর বকুল তলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক গুলশাহানারা লিপি।

জেলা পরিষদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য আফিয়া সুলতানা আঁখির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকি বিল্লাহ, মহিলা আওয়ামী লীগ নেত্রী কানিজ ফাতিমা রিমা বিশ্বাস, সংরক্ষিত পৌর কাউন্সিল যুব মহিলা আওয়ামী লীগের নেত্রী রাজিয়া সুলতানা প্রমুখ। এছাড়াও উপজেলা-ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অবরোধে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে চলমান উন্নয়ন। দেশের মানুষ অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে। জনগণ অন্যায় হরতাল অবরোধ মেনে নেবে না। অবরোধের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের সব নেতাকর্মীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host