1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় জাতীয় শোক দিবস পালিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৯১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিনের শুরুতেই সরকারি ও বে-সরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন।

এরপর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেনের সভাপত্বিতে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ৫ লাখ টাকার চেক জটিল ও কঠিন রোগে আক্রান্ত ৯ জন ব্যক্তির মধ্যে বিতরণ করেন এমপি মকবুল হোসেন।

এরআগে উপজেলা পরিষদে আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকি বিল্লাহ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, সহকারি কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host