1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত বিপত্নীক লিপি বিত্তবানদের সহায়তা চান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৪৫ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত বিপত্নীক লিপি বেগম (৩০) তার চিকিৎসার জন্য বিত্তবানদের আর্থিক সহায়তা চেয়েছেন। শনিবার(৫ আগস্ট) তিনি ভাঙ্গুড়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের কাছে তার সমস্যার কথা জানিয়ে এই সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত একটি আবেদনে উল্লেখ করা হয় স্বামীর মৃত্যুর পর লিপি বেগম উপজেলার মসজিদপাড়া মহল্লায় মাতা রাবেয়া বেগমের আশ্রয়ে রয়েছেন। উপরন্ত সঙ্গে তার দ’ুটি সন্তান রয়েছে। বর্তমানে বেসরকারি হাসপাতাল “ভাঙ্গুড়া হেল্থ কেয়ার” ক্লিনিকে তিনি ল্যাব সহকারী হিসাবে কাজ করছেন। সেখান থেকে যে স্বল্প অর্থ পান তাই দিয়ে চলে তার সংসার। তার শরীরে ক্যান্সার সনাক্তের পর ঐ ক্লিনিকের ডা: অধ্যাপক মহিবুল হাসান সম্প্রতি অপারেশনটি করেন।

পরবর্তীতে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নেওয়ার প্রয়োজন দেখা দেয়। এই চিকিৎসা নিতে তিন লাখ টাকার প্রয়োজন। দরিদ্র লিপির সামর্থ না থাকায় অর্থাভাবে নিয়মিত থেরাপি গ্রহন করা তার পক্ষে সম্ভব হচ্ছেনা। ফলে তিনি রীতিমত স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। তাই জীবন বাঁচাতে তিনি দেশের বিত্তবানদের নিকট চিকিৎসা সহায়তা কামনা করেছেন। তার বিকাশ নম্বর ০১৯২২৩৭৮০৯৭ ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,প্রেসক্লাবের সভাপতির নিকট থেকে বিষয়টি শুনেছি। তবে ভুক্তভোগীর আবেদনটি হাতে পেলে সাধ্যমত সহযোগিতা দেওয়া হবে বলে তিনি জানান।

ভাঙ্গুড়া হেল্থ কেয়ার ক্লিনিকের পরিচালক আব্দুল জাব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লিপির অপারেশনটা আমরাই করে দিয়েছি। এখন থেরাপির জন্য তাকে রাজধানীতে দৌড়াতে হচ্ছে। এজন্য তার অনেক টাকা প্রয়োজন। লিপিকে সাহায্যের জন্য তিনিও সামর্থবানদের প্রতি আহবান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host