1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২০১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ছালমা খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

রবিবার সকাল ৯ টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশনের পশ্চিমে সিগন্যাল লাইটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ভাঙ্গুড়া পৌর সদরের মসজিদ পাড়া মহল্লার জসিম উদ্দিনের স্ত্রী ও দুই সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে রেল লাইনের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে কারো সাথে কথা বলছিলেন ছালমা। সকাল ৯ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখে বনলতা ট্রেন চলে এলে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই শরীর দ্বিখণ্ডিত হয়ে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host