1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চামড়া শিল্পের উন্নয়নে মালিকদের সহায়তা দেয়া হবে-শিল্পমন্ত্রী ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ নেতা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল-রাজশাহীতে জামায়াত আমির একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাঁথিয়ায় শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাবি থেকে ডক্টরেট ডিগ্রী প্রদানের গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের নাটোরে আখ ও ভুট্টার আবাদ বাড়তে শুরু করেছে একদিনে ১১ ভিসি নিয়োগ নিয়ে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান তুহিনকে সংবর্ধনা

পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযান যৌন উত্তেজক ঔষধ জব্দ, কারখানা ম্যানেজারকে জেল জরিমানা

কলিট তালুকদার, পাবনা :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩১৬ সময় দর্শন

পাবনা গোয়েন্দা পুলিশের একটি দল অনুমোদনহীন ভেজাল ও যৌন উত্তেজক ঔষধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও যৌন উত্তেজক ঔষধ জব্দ করেছে।

অনুমোদহীন ভেজাল ও যৌন উত্তেজক ঔষধ তৈরীর দায়ে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটির ম্যানেজারকে কারাদন্ড জরিমানা করেছে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার জানান, অনুমোদনহীন ঔষধ তৈরি করায় প্রায় দেড় বছর আগে পাবনার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুরে অবস্থিত ইমপেল ফার্মা ইউনানী প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরপরেও প্রতিষ্ঠানটি গোপনে ভেজাল ও যৌন উত্তেজক বিভিন্ন ঔষধ তৈরি ও বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তি বৃহস্পতিবার দুপুরে ইপমেল ফার্মা ইউনানী ওষুধ কারখানায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

অভিযানে বিপুল পরিমাণ অনুমোদন বিহীন যৌন উত্তেজক ঔষধ জব্দ করা হয়।

অনুমোদন বিহীন যৌন উত্তেজক ঔষধ তৈরীর দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মিরাজুল ইসলামকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার ম্যানেজার মিরাজুলকে তিন মাসের কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় অনাদায়ে আরো একমাসের কারাদন্ডের রায় দেন। অভিযানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সুকর্ণ আহমেদ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host