1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

স্বামীর দেহ টুকরো করে পাশেই নিশ্চিন্তে স্ত্রীর ঘুম!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৪ সময় দর্শন

পাকিস্তানের করাচিতে ফ্ল্যাটে ঢুকে হতবাক পুলিশের কর্মীরা। ঘরের মধ্যে এখানে-সেখানে ছড়ানো এক ব্যক্তির খণ্ডবিখণ্ড দেহ। সেখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন এক নারী!

বৃহস্পতিবার রাতের ওই ঘটনা ইতোমধ্যে ঝড় তুলেছে পাকিস্তানের সংবাদমাধ্যমে। খবর ইন্ডিয়া টুডের।

করাচির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল (৭০)। তিনি সদর এলাকার আবদুল্লা হারুন রোডের ওই ফ্ল্যাটেরই বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় পুলিশ রুবাব নামে ৪৫ বছরের ওই নারীকে গ্রেফতার করেছে। পুলিশি জেরায় রুবাব খুনের কথা স্বীকার করেছেন।

তিনি প্রথমে জানিয়েছেন, সোহেল তার স্বামী। যদিও পরে নিহত ব্যক্তিকে নিজের দুলাভাই বলে দাবি করেন।

প্রতিবেশীদের দাবি, একসঙ্গে বসবাস করলেও দুজনের বিয়ে হয়নি। তবে সোহেলের আগের পক্ষের ছেলে পুলিশকে জানিয়েছেন, দুজনের বিয়ে হয়েছে। গত ছয় বছর ধরে সোহেল ও রুবার একসঙ্গে থাকতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ খান জানিয়েছেন, দাম্পত্য কলহের কারণেই এই খুন। তিনি বলেন, জেরায় রুবার জানিয়েছেন সোহেল মাদকাসক্ত ছিলেন। যদিও গ্রেফতারের সময় ওই নারীও নেশাগ্রস্ত ছিলেন।

তিনি জানান, ওই ভবনের এক বাসিন্দা সোহেলের ফ্ল্যাটের দরজার সামনে কাটা আঙুল ও রক্ত দেখতে পেয়ে থানায় ফোন করেছিলেন।

খবর পেয়ে সেখানে গিয়ে নিহতের দেহাংশগুলো উদ্ধার করে পুলিশ। সেগুলো জিন্না মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host