1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

স্কুলেই ছাত্রীদের ‘গণধর্ষণ’ করতেন শিক্ষকরা, ভিডিও করতেন শিক্ষিকারা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৪ সময় দর্শন
স্কুলেই ছাত্রীদের ‘গণধর্ষণ’ করতেন শিক্ষকরা, ভিডিও করতেন শিক্ষিকারা

অনলাইন ডেস্ক

স্কুলেই ছাত্রীদের গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে শিক্ষকদের বিরুদ্ধে। শুধু তাই নয় সেই দৃশ্য মোবাইলে ধারণ করতেন শিক্ষিকারা। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের আলয়ার জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে এ খবর জানানো হয়। স্কুলের ৯ শিক্ষক ও প্রিন্সিপালের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।

এক ভুক্তভোগীর বাবা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগকারীর মেয়ে দশম শ্রেণির ছাত্রী। জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই ছাত্রী স্কুল যেতে অনিহা প্রকাশ করছিল। তা নিয়ে চিন্তিত ছিলেন অভিভাবকরা। বাবা-মা তাকে স্কুল না যাওয়ার কারণে জিজ্ঞেস করেন। সেই সময় জানা যায় এ তথ্য।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানান, এক বছরেরও বেশি সময় ধরে তাকে গণধর্ষণ করেছেন স্কুলের শিক্ষকরা। তাতে যোগ দিয়েছিলেন প্রিন্সিপালও। তার অভিযোগ, স্কুলের নারী শিক্ষকরা সহযোগিতা করতেন অভিযুক্তদের। ঘটনার ভিডিও ধারণ করতেন তারা।

শুধুমাত্র এই ছাত্রী নয়, আরও একাধিক ছাত্রী ওই শিক্ষকদের নির্যাতনের শিকার হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠশ্রেণির ছাত্রীরাও। বিষয়টি কাউকে জানানো হলে তাদের খুনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ভুক্তভোগীদের।

আরেক ভুক্তভোগী ছাত্র জানিয়েছে, এক নারী শিক্ষিকাকে পুরো বিষয়টি সে জানিয়েছিল। কিন্তু সহযোগিতার পরিবর্তে তিনি বিষয়টি কাউকে না জানানোর পরামর্শ দেন। পরবর্তীতে ওই শিক্ষিকার উপস্থিতিতে তার ওপর যৌন নির্যাতন করা হয়।

যে ভুক্তভোগীর বাবা পুলিশের দ্বারস্থ হয়েছেন তার অভিযোগ, প্রথমে স্কুলের প্রিন্সিপালকে জানানো হয়েছিল। তিনি অভিযোগ মানতে চাননি বরং পুলিশের দ্বারস্থ হলে খুনের হুমকি দেন। চোখ রাঙানি উপেক্ষা করেই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host