1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে নবীনবরন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৭৭২ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে নবীনবরন অনুষ্ঠিত হয়। সোমবার কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে ২০২১-২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষাথীরা। এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন কলেজের  অধ্যক্ষ মো: শহিদুজ্জামান। নবীন শিক্ষার্থী ঝিনুক ও ফাহিম এর সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব-উল-আলম ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুস সালাম।

পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ,গান,কৌতুক ও কবিতা আবৃত্তিতে অংশ নেয়। এর আগে প্রবীণ শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীন ছাত্র-ছাত্রীদের বরন করে নেয়।

উল্লেখ্য,করোনা কালে অনেকদিন কলেজ বন্ধ থাকায় তখন নবীনবরন করা সম্ভব হয়নি। এখন  পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে ওঠায় শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে। বিকাল তিনটায় এ রিপোর্ট লেখার সময়ও কলেজে নবীন শিক্ষার্থীরা বরন অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব নিয়ে মেতে ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host