1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আ. লীগ ও জামায়াত-এনসিপিকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে সেই নেতাকে নির্বাচন করুন- এড. মাসুদ খন্দকার

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬২ সময় দর্শন

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেছেন, আ. লীগ ও জামায়াত-এনসিপিকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে সেই নেতাকে নির্বাচন করুন। দু’দিন ভালো-মন্দ খাওয়া-দাওয়া ও সামান্য কিছু টাকার লোভে দয়া করে আপনাদের মূল্যবান ভোট বিক্রি করবেন না।

সোমবার (৩ আগস্ট)দুপুরে স্থানীয় অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শেখ মুজিব ছিলেন না, আওয়ামী লীগের কোনো লোক ছিল না।সবাই স্বাধীনতার ডামাডোল বাজিয়ে দিয়ে ইন্ডিয়া পালিয়ে গিয়েছিল। সেই দুর্দিনে, দুঃসময় আর অন্ধকার রাত্রিতে একজন মাত্র নেতা ছিলেন যিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

বিএনপি নেতা মাসুদ বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের দল করি,আপনারা করেন। আপনাদের মতো গর্বিত সন্তান বাংলাদেশের মাটিতে আর কোনো দলে নাই।

ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আুব হেনা মোস্তফা কামাল রেজা, আলতাব হোসেন খান,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু প্রমুখ।

সম্মেলনে মোজাম্মেল হক মোজাম সভাপতি, ওয়াজ উদ্দিন সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host