‘এক দেশ এক কিউআর,লেনদেন বাংলা কিউয়ার-এই প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সেবার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে পৌরশহরের ভাঙ্গুড়া বাজার রেলচত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগার।
বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান, সহকারি মহাব্যবস্থাপক আবু জাফর মো. রকিবুল্লাহ,ভাঙ্গুড়া বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শহীদুজ্জামান,বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক।
এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শাখার সহকারী ব্যবস্থাপক প্রতাপ কুণ্ডু।
অনুষ্ঠানে ক্যাশলেস লেনদেনের বিভিন্ন ইতিবাচক তুলে ধরে বক্তারা বলেন, বাংলা কিউয়ার ব্যবহারের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীরা সহজেই ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং সময়ও সাশ্রয় হবে।