1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভাঙ্গুড়ায় চরপাড়া স: প্রা: বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন  গঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট)  বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে মো. সেলিম আক্তারকে সভাপতি ও মো. রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে ৩৮  সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. তোজিম উদ্দিন বিএসসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং  উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে বিদ্যালয়ের সর্বনিম্ন অনার্স ডিগ্রিধারী প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়।

সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host