1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় এমপি আলী আছগারের সঙ্গে যুব বিভাগের মতবিনিময়

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৩ সময় দর্শন

পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়াত) সেক্রেটারি মোহাম্মদ আলী আছগারের সঙ্গে ভাঙ্গুড়া পৌর যুব ও ক্রীড়া বিভাগের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে পৌরশহরের ভাঙ্গুড়া বাজার এলাকায় অবস্থিত বাহার প্লাজার দোতলায় এই সভা হয়। একই সাথে সেখানে দলের ইউনিট অফিসও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সমর্থিত পৌরসভার মেয়র পদ প্রার্থী হাফিজ উদ্দিন বাহার।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মজিবর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, সাবেক অধ্যক্ষ হালিম মজহার নূর, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক,পৌর যুব বিভাগের সেক্রেটারি ডা. আবুল কাশেম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী, সেক্রেটারি আব্দুল মালেক প্রমুখ।

মতবিনিময় সভায় যুব বিভাগের সাংগঠনিক কার্যক্রম বেগবান, স্থানীয় সরকার নির্বাচন,এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পৌর যুব বিভাগের সভাপতি সুলতান আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host