1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩ সময় দর্শন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মরা পাগলা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে প্রাণ হারিয়েছে ৫ শিশু। আজ (শুক্রবার) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় জানা যায়নি। 

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান জানান, কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host